×
হোম আন্তর্জাতিক জাতীয় বাণিজ্য খেলাধুলা বিনোদন চাকরির খবর ই-ম্যাগাজিন
আমাদের অনলাইন টুলস
টাইপিং টেস্ট CV মেকার ফটো রিসাইজার Age ক্যালকুলেটর AI কন্টেন্ট ডিটেক্টর প্লাজিয়ারিজম চেকার লগইন

ব্যাংক-টু-ব্যাংক লেনদেনে নতুন ফি নির্ধারণ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর

হিমেল হাসান | বাণিজ্য | ১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)-এর আওতায় পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় বিদ্যমান সব ধরনের ফি, চার্জ ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) ব্যবহার করে কোনো মার্চেন্টকে অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের স্বার্থে কোনো অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নির্দিষ্ট সময়ের জন্য প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিশেষ সুবিধা দেওয়ার সুযোগও থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ (PSD-2)-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
0 লাইক

আপনার মতামত দিন

মন্তব্য করতে লগইন করুন।

এখনও কোনো মন্তব্য নেই।